প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
ধর্ষণসহ একাধিক মামলার আসামি রুবেল গ্রেফতার।

ধর্ষণসহ একাধিক মামলার আসামি রুবেল গ্রেফতার।
মোঃ মাজাহারুল ইসলাম সিপন, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধর্ষণসহ একাধিক মামলার আসামি রুবেল (৩৭) গ্রেফতার হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সিডস্টোর, মাষ্টার বাড়ি, তেপান্তর গেইটের সামনে থেকে তাকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ।
ত্রিশালে ১১ বছরের স্কুলছাত্র রিফাত গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ। এ ঘটনায় প্রবাসী আকরামের স্ত্রী ও রিফাতের মা তাসলিমা অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত আসামী রুবেল তাকে (রিফাতের মা) জোরপূর্বক ধর্ষণ, নির্যাতন ও ব্লেকমেইল করে আসছিল।
সামাজিক ভাবে লজ্জায় পড়া ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন বিষয়টি প্রকাশ করেননি তিনি।
তাসলিমার দাবি, রুবেল শুধু তাকে নয়, তার সন্তান রিফাত ও রিয়াদকেও শারীরিকভাবে নির্যাতন করতো। রিফাত আত্মহত্যা করার ৩০ মিনিট আগেও রুবেল তাকে ধর্ষণ করেছে বলে কান্নাজড়িত কণ্ঠে জানান তিনি।
তাসলিমা অভিযোগ করে বলেন, “আমার সন্তান রুবেলের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এতদিন চুপ থাকলেও এখন আমি আর নীরব থাকবো না। আমার সন্তানের মৃত্যুর জন্য রুবেলই একমাত্র দায়ী। নিহত রিফাতের মা তাসলিমা ন্যায়বিচার চেয়ে ৯সেপ্টেম্বর ত্রিশাল থানায় একটি ধর্ষণ মামলা করেন (মামলা নং- ০২// বাৎসরিক নং-২৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল তার স্ত্রীর কাছে যৌতুক দাবি ও নারী নির্যাতনের মামলায় ২ বছর দণ্ডপ্রাপ্ত হয়ে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিল। মুক্তির কয়েকদিন পরেই (২১ সেপ্টেম্বর) আবারও গ্রেফতার হলো সে।
উল্লেখ্য আজ ২১ সেপ্টেম্বর তসলিমাকে আবারও ব্ল্যাকমেইল করে ধর্ষণ করার জন্য তেপান্তর আবাসিক হোটেলে নিয়ে যায় এবং সেখান থেকে সে গ্রেপ্তার হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY